২৪ নভেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল) হোসনি জুবাইরি, ছবি সংগৃহীত
রিপোর্টার ইউনিটি মির্জাপুর এর আহবায়ক, সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও অনলাইন পোর্টাল দৈনিক নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হোসনি জুবাইরি (৪৫) মৃত্যু বরণ করেছেন। রোববার গভীর রাতে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড় নয়টায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামায শেষে হতিয়া চতৈল বাইদ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা-বাবা.স্ত্রী, বোনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। হোসনি জুবাইরি মির্জাপুর উপজেলা সদরের স্বনাম ধন্য দন্ত চিকিৎসক ডাক্তার সানোয়ার হোসেনের পুত্র। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। সাংবাদিক জুবাইরির জানাযায় অংশ নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুল্যা তালুকদার। গণঅধিকারের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতিসমবেদনা জানান।
Good news
Good
wonderful news