২০ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ

১৯ অগাস্ট, ২০২৬

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: মাদকবিরোধী র্যালি ও সমাবেশে উপস্থিতির একাংশ

সমাজকে মাদকমুক্ত করার প্রত্যয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টায় দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের স্কুল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে র্যালিটি শুরু হয়।

 র্যালিটি দোহাজারী বাজার প্রদক্ষিণ করে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চন্দনাইশ থানা পুলিশ ও দোহাজারী পৌরসভা পুলিশ তদন্ত কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। 

এতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচিতে ‘মাদককে না বলুন, সুন্দর সমাজ গঠন করুন’ স্লোগানটি জোরদার করা হয়। 

কর্মসূচিসূত্রে জানা যায় চন্দনাইশ থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ সচেতনতামূলক র্যালি করা হয়েছে। 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় দোহাজারী পৌরসভাকে দ্রুত মাদকমুক্ত করতে চন্দনাইশ থানা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ স্থানীয় জনগণ, সাংবাদিক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়। 

এদিকে, ক্লাস চলার সময়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে যুক্ত করার বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাফর আহম্মেদ জানান, এ অনুষ্ঠানটি বিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি আয়োজন করেনি; এটি থানা প্রশাসন ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে হয়েছে। 

তিনি বলেন, টিফিন বিরতির সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত স্কুল সভাপতি জানাবেন বলেন। 

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. দিদারুল ইসলাম সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম, দোহাজারী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, যুবদলের সাবেক আহ্বায়ক ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ইফতিয়ার উদ্দিন সুমন, বিএনপি নেতা নাছির উদ্দিন, আবছার ও জয়নাল এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনাতন নাথ ও নাছির উদ্দিনসহ অনেকে।

এই বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী বলেন, স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের পুলিশের র‍্যালিতে অংশগ্রহণের বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে সরকারি কোনো নির্দেশনাও নেই। 

বর্তমানে মন্ত্রী বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এলাকায় এলে রাস্তায় দাঁড়িয়ে সংবর্ধনা দেওয়ারও অনুমতি নেই। বিষয়টি নিয়ে পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news