০৬ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শিশুর ভুল চোখে অস্ত্রোপচার: অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার

১৬ জানুয়ারী, ২০২৫

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এর আগে ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশু ইরতিজা আরিজ হাসানের বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগ মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, চোখে ময়লা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে মঙ্গলবার হাসপাতালে দেড় বছর বয়সী ইরতিজার চিকিৎসা করাতে এসেছিলেন বাবা-মা। 

তবে বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক। পরে দুঃখ প্রকাশ করে আবারও বাম চোখে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগম।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news