১৭ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শিক্ষক নেতাদের ধুয়ে দিলেন ভাইরাল শিক্ষিকা

১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে শিক্ষক সমাজের ভেতর একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক নেতা নয়ন চৌধুরী সহকর্মীদের ছবি দিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন— “বিল মিটিংয়ে একঝাঁক তরুণ তুর্কী!”।
 

এই মন্তব্যের কড়া জবাব দেন স্থানীয় মাঝিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাইরাল শিক্ষিকা তন্নি রহমান। তিনি তার স্ট্যাটাসে লেখেন—
“তুর্কী নয়, লিডার। খাঁটি বাঙালিয়ান মাথা নত জানে না। স্বগৌরবে মাথা উঁচু করে বাঁচে বাংলার মাটিতে, বাঙালি হয়ে। তুর্কি বর্গি এগুলো—বাঙালি খায় না।”
 

স্ট্যাটাসে তিনি নিজেদের সংস্কৃতি ও জাতীয়তা ভুলে গিয়ে ‘তুর্কি’ উপমা ব্যবহারের সমালোচনা করেন এবং জাতীয় চেতনা জাগ্রত রাখার আহ্বান জানান। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। 

জাতীয়তাবোধ ও ভাষাগত দৃঢ়তার জন্য নেটিজেনরা তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছেন।
 

এ বিষয়ে মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা ও সহকারী শিক্ষক সোলেমান মিয়া বলেন,
“তন্নী ম্যাডাম খুব সুন্দর কথা বলেছেন। তার চিন্তাশক্তি ও উপস্থাপনা সবার জন্যই আদর্শ। তবে অন্যপক্ষ হয়তো বিষয়টি মজা করেই বলেছে।”

শিক্ষকদের এই বক্তব্য-বিতর্ক ইতোমধ্যেই মাধবপুরে শিক্ষক সমাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good