২৫ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

বাসাইলে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

০৯ অগাস্ট, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: মানব বন্ধনের ছবি


গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির বাসাইল-সখিপুর প্রতিনিধি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ‘দ্য সাউথ এশিয়ান টাইমস’ পত্রিকার বাসাইল প্রতিনিধি মিলন ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম মিয়া, বিশিষ্ট ফুটবলার ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। বাসাইলের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানায় তারা। বক্তারা বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সেটা হবে ভবিষ্যতে মেধাবী সাংবাদিক তৈরির প্রধান অন্তরায়।

Related Article