১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সাংবাদিক সাকির আমিনের শাশুড়ির মৃত্যুতে ছাতক অনলাইন প্রেসক্লাবের শোক

২৮ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: সাংবাদিক সাকির আমিনের শাশুড়ীর মৃত্যু ছাতক অনলাইন প্রেসক্লাবের শোক।

সাংবাদিক সাকির আমিনের শাশুড়ির মৃত্যুতে ছাতক অনলাইন প্রেসক্লাবের শোক

সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের শাশুড়ি আরফুল নেছা আর নেই। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার বাঘড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মরহুমার জানাজার নামাজে ইমামতি করেন তার ছেলে মাওলানা আবুল কালাম। আসরের নামাজের পর বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আরফুল নেছার স্বামী ছিলেন মরহুম আইয়ুবুর রহমান।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি ফজল উদ্দিন, সদস্য অজিত কুমার দাস, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, নির্বাহী সদস্য মোহাম্মদ জাকারিয়া, কবি জানে আলম প্রমুখ।

জানাজায় উপস্থিত ছিলেন শরিফপুর মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা জহুর উদ্দীন, ক্বারি মাওলানা আবু সাঈদ, মরহুমার ছেলে হাফিজ হাফিজুর রহমান, আরমিছ আলী, আব্দুর রহমান, আরব আলী প্রমুখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good