২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

শাজাহানপুরের নন্দকুল ভোটকেন্দ্র কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ অগাস্ট, ২০২৫

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের নন্দকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বাদ আসর বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আশেকপুর ইউনিয়ন জামায়াতের আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, ইউনিয়ন সেক্রেটারি জহুরুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ ও সাবেক সদস্য শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংগঠিতভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে।

তারা জনগণের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন, নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ এবং ভোটকেন্দ্র সুরক্ষা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Article