২৪ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

শাজাহানপুরে জাল সনদে মাদ্রাসার সভাপতি এলাকায় চাঞ্চল্য

০৯ Jul, ২০২৫

ছবি: শাজাহানপুরে জাল সনদে মাদ্রাসার সভাপতি! এলাকায় চাঞ্চল্য

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে জাল সনদ ব্যবহার করে সভাপতি হওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মোঃ কামাল হোসেন নামের  ব্যক্তি ভুয়া শিক্ষাগত সনদের মাধ্যমে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি পদ দখল করেন।

জানা গেছে, মোঃ কামাল হোসেন বগুড়া জেলা যুবদলের সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। 

তিনি  ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘লোকিস্টোজি’ বিষয়ে চার বছরের ইন্টিগ্রেটেড অনার্স ডিগ্রি অর্জন করেছেন এবং তার সিজিপিএ ছিল ৩.১০। উক্ত সনদের ভিত্তিতে তিনি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পান।

তবে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফারজাহ বিনতা খান এক লিখিত বক্তব্যে জানান, এমন কোনো সনদ বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা হয়নি। সনদটি সম্পূর্ণ জাল, এবং অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এ ঘটনায় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি মাদ্রাসা শিক্ষা বোর্ডে সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ প্রসঙ্গে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, বর্তমান সভাপতির বিরুদ্ধে এলাকাবাসী লিখিত  অভিযোগ পেয়েছি।এডহক কমিটির নতুন সভাপতি পদত্যাগ পত্র জমা দিয়েছে।

এদিকে, মাদ্রাসার সুপার মাওলানা জাহিদুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে, তিনি মোঃ কামাল হোসেনের সঙ্গে যোগসাজশে এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জাল সনদ তৈরিতে সহায়তা করেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সুপার নিজে মাদ্রাসা বোর্ডে ওই জাল তথ্য উপস্থাপন করে সভাপতি মনোনয়নে সহায়তা করেছিলেন।

এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049