১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সাইফুল ইসলাম জুয়েল মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

০৫ জানুয়ারী, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: পরীক্ষার প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে সাইফুল ইসলাম জুয়েল মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর।আজ রবিবার সকালে সলিমগঞ্জ কলেজএ শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় সলিমগঞ্জ ইউনিয়ন ও বরিকান্দি ইউনিয়নের সমন্বয়ে দুই ইউনিয়নের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেধা ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম জুয়েলের অক্লান্ত পরিশ্রমের  সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

মেধা তালিকায় শিক্ষার্থীদের ট্যালেন্টপুলে পাঁচজন বৃদ্ধি পেয়েছেন এবং সাধারণ গ্রেডে উনিশ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। মেধা তালিকায় ট্যালেন্টপুড়ে পাঁচ জন বৃত্তি প্রাপ্তদের মধ্যে বাড়াইল পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাজিদুল ইসলাম তামজিদ, বরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সিয়াম হোসেন, বাড়াই পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পুলক বর্মন, কাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল রাফি, সলিমগঞ্জ নিউ লাইফ মডেল স্কুলের সায়ীদা মুম।সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মাওলা খানের সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরবিচ্ছিন্ন একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় যা কিনা সবসময় প্রশংসার দাবিদার।

পরীক্ষার নিয়ন্ত্রণ আহবায়ক কমিটির দায়িত্বে ছিলেন সলিমগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অর্থনীতি হাসান মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান মোঃ গিয়াস উদ্দিন, প্রভাষক পরিসংখ্যান মোঃ শরীফ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের লোকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম জুয়েল মুঠোফোনে জানান, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।

সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মাওলা খান বলেন" এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

”তিনি সাইফুল ইসলাম জুয়েল মেধা বৃত্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।ফলাফল প্রকাশের পর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good