০১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়ায় সেনপাড়ায় ৭৩তম হরিবাসর পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

০১ মে, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: হরিবাসর পরিদর্শনে বিএনপির


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সেনপাড়া সারস্বত সংঘের আয়োজনে ৭৩তম হরিবাসর অধিবেশন উপলক্ষে অনুষ্ঠিত ৩২ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল)রাতে  সেনপাড়া এলাকায় আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনসারুল হক।
এসময় তাঁর সঙ্গে ছিলেন রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল ইসলাম,আবু ইসলাম, অ্যাডভোকেট সাইমন পারভেজ, যুবদল নেতা মাইনুদ্দিন, এবং রুহিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় এ আয়োজনের সার্বিক খোঁজখবর নেন। তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সমাজে সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও সেনপাড়া সারস্বত সংঘের উদ্যোগে এই হরিবাসর ও মহানাম যজ্ঞানুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good