১৮ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, শতাধিক রোগী পেলেন বিনামূল্যে সেবা

১৬ Jun, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান


আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি, 
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে রুহিয়ার গিন্নি দেবী আগরওয়ালা মহিলা কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পটির আয়োজন করে গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও এবং সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসকরা রোগীদের চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, প্রয়োজনীয় ক্ষেত্রে নেত্রনালীর পরীক্ষা এবং বিভিন্ন চক্ষু সমস্যার চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এছাড়া ক্যাম্পে ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পে নির্বাচিত ছানি রোগীদের বিদেশি লেন্সসহ সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা এবং যাতায়াত, থাকা ও খাবারের ব্যবস্থাও করা হবে।
ক্যাম্পে আগত রোগীরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গিন্নি দেবী আগরওয়ালা মহিলা কলেজ কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good