১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

রাষ্ট্রে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরীক হতে হবে- অধ্যক্ষ শাহাবুদ্দিন

৩০ অগাস্ট, ২০২৪

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া ফুলবাড়ী অঞ্চল আয়োজিত হাজী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরীক হতে হবে।

কুরআন সমাজে প্রতিষ্ঠা হলে আদর্শ সমাজ গড়ে উঠবে আর আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। পবিত্র কুরআনকে আঁকড়ে ধরলে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে সুবিল স্কুল মাঠে তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া ফুলবাড়ী অঞ্চল আয়োজিত হাজী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুবিল স্কুলের সাবেক সভাপতি আলহাজ্ব নওশাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর শাহজাহান আলী। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর আমীর ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এ্যাড. মাহিন মিয়া, আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম বেগ, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, মাওলানা হিফজুল বারী প্রমুখ।

Related Article