২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সদরে অবৈধ শারীরিক সম্পর্কের সময় যুবক-যুবতী হাতেনাতে আটক!

২৬ অক্টোবর, ২০২৫

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: আটক যুবক-যুবতী

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায়, নিচের ছবিতে হলুদ বৃত্ত দ্বারা চিহ্নিত ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান Monirul Islam এর বাসায়, তারই মা ও বোন নদীর সহযোগিতায় বহিরাগত এক বিবাহিত যুবক ও অবিবাহিত যুবতির অবৈধ শারীরিক সম্পর্ক চলাকালীন সময়ে এলাকাবাসী হাতেনাতে আটক করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, এই যুবক-যুবতিকে ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান মনিরুলের মা-বোন, লোকচক্ষু আড়াল করে তাদের বাসার একটি ঘরে রেখে বাহির থেকে তালা দিয়ে বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করতে থাকে। এমতাবস্থায় এলাকাবাসী গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি অবগত হলে, উক্ত বাসার জানালা ধাক্কা দিতেই জানালা খুলে যায়, এবং অভিযুক্ত যুবক-যুবতীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে বাড়ির বাহিরে একটি গাছের সাথে বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানায়। আইনশৃঙ্খলা বাহিনী এসে উক্ত যুবক-যুবতীকে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী সুত্রে আরও জানা যায় যে, ইতিপূর্বে গত ৭ই অক্টোবর ২০২৫ তারিখে একটি স্কুল পড়ুয়া মেয়েকে ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মনিরুলের মা-বোন, গন্ডগোহালীর নিমতলা এলাকার একটি ছেলের সাথে পালিয়ে যেতে সাহায্য করে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার তাদের মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ বিষয়ে তারা থানায় একটি জিডি করতে গেলে থানা থেকে এটা জিডি করা যাবে না বলে ফিরিয়ে দেয়।

উল্লেখ্য যে, ডিবিসি নিউজ চ্যানেলের রাজশাহী জেলা প্রতিনিধি ও দৈনিক সমকাল পত্রিকার বিভাগীয় ব্যুরো চীফ সৌরভ হাবীবের সহকারী এই মনিরুল ইসলাম। ফলে, তার মা-বোন ধরাকে সড়া জ্ঞান করে এলাকায় তারা চলে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

Related Article