১৬ অগাস্ট, ২০২৩
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: অভিযুক্ত শিক্ষক
পুঠিয়ায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সারোয়ার জাহান মানিক নামের এক শিক্ষককে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ। আটক শিক্ষক মানিক উপজেলার বেলপুকুর ধাদাশ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির সহকারী শিক্ষক।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, সারোয়ার জাহান মানিক ইংরেজির সহকারি শিক্ষক হওয়ায় বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের একটি কক্ষে বিদ্যালয়ের এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এসময় ছাত্রীর চিৎকারে আশেপাশে এলাকাবাসী ছুটে এসে মানিককে একটি কক্ষে আটকে রাখে। এ খবর ছাড়িয়ে পড়লে আশেপাশের এলাকাবাসী ও অভিবাকরা শিক্ষক মানিকে শাস্তির দাবিতে বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। পরে বেলপুকুর থানায় খবর দেওয়া হলে বেলপকুর থানা পুলিশ মানিককে আটক করে থানায় নিয়ে যায়।
ঐ দিন রাতে ভুক্তভোগি ছাত্রীর ভাই বাদি হয়ে বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বেলপকুর থানার অফিসার ইনচার্জএস এম মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগির ভাইয়ের অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান।