০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

পুঠিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা

৩১ ডিসেম্বর, ২০২৫

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা নামাজ

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ী মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

গায়েবী জানাজা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরাসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উক্ত গায়েবী জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতি ও দেশের উন্নয়নে এই মহীয়সী নারী প্রধানমন্ত্রীর বিভিন্ন অবদান সংক্ষিপ্তরুপে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 

গায়েবী জানাজা নামাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সামাদ সরকার, সাবেক সভাপতি  পুঠিয়া পৌর  বিএনপি, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সভাপতি রাজশাহী জেলা জাসাস,

সাবেক সভাপতি পুঠিয়া পৌরসভা বিএনপি, মোঃ একরামুল হক সাবেক সংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বিএন পি, সোহেল মন্ডল সাবেক সাধারণ সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি, অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম, অধ্যক্ষ  রিফাতুউল্লাহ বাচ্চু লস্করপুর ডিগ্রী কলেজ। 

সঞ্চালনায় ছিলেন মোঃ বাবুল মিয়া সাবেক সাধারণ সম্পাদক পুঠিয়া পৌর বিএনপি ও সাবেক সদস্য রাজশাহী জেলা বিএনপি।

Related Article