১৫ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পরোপকারী শামীম আহমেদ হতে চান জনপ্রতিনিধি !

১৩ এপ্রিল, ২০২৬

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে প্রার্থী ।


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনি ইউনিয়নর কমলপুর গ্রামের সন্তান সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।ইতোমধ্যে তার সমর্থকরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
 

জানা যায়, শামীম আহমেদ একসময় রাজপথ কাঁপানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ঘরানার সাবেক কছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন।

স্থানীয়দের মতে, তিনি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এইচ এম ফয়সাল-এর আস্থাভাজন হিসেবেও পরিচিত ।

এছাড়া সকল মত ও দলের সাথে তার সুখ সম্পর্ক রয়েছে। 
শামীম আহমেদ চৌমুহনি ইউনিয়নর ৮ নম্বর ওয়ার্ডের কমলপুর-রামনগর এলাকা থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।তার পিতা মরহুম হাসান মেম্বারও এলাকার বারবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। 
 

এলাকাবাসী জানান, “শামীম ভাই সব সময় মানুষের পাশে থাকেন। কেউ চাকরি প্রয়োজন হলে সহযোগিতা করেন, আবার অনেককে ব্যবসা দাঁড় করাতেও সহায়তা করেছেন। একজন পরোপকারী মানুষ হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে।”
 

প্রার্থী হওয়ার বিষয়ে শামীম আহমেদ বলেন, “আমি সবসময় মানুষের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাই।”
তার এই ঘোষণায় স্থানীয়দের মাঝে আশাবাদ সৃষ্টি হয়েছে যে, নির্বাচিত হলে তিনি এলাকায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good