২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

পরকীয়া, গুম, মাদক, ডিবি হারুনের যোগ্য উত্তরসূরি এএসআই খসরুর কীর্তি

২৫ Jul, ২০২৫

ছবি: পরকীয়া-গুম-মাদক যেনো ডালভাত- ডিবি হারুনদের যোগ্যসূরী এএসআই আমির খসরুর আমলনামার খন্ডচিত্র

ডিবি হারুনের ছায়ায় এএসআই খসরুর ভয়ংকর অপকর্ম: স্ত্রীর মুখে বিস্ফোরক অভিযোগ।

পুলিশের এএসআই মোঃ আমির খসরু তালুকদারের বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ এনেছেন তার দ্বিতীয় স্ত্রী মোছা. মর্জিনা। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাসে নারীদের সঙ্গে প্রতারণা, পিস্তলের ভয় দেখিয়ে ধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেইল, জোরপূর্বক গর্ভপাত, টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার মতো একাধিক অপরাধে জড়িত তিনি।

ভুক্তভোগী দাবি করেন, খসরু তাকে বিয়ে করলেও আগের স্ত্রী-সন্তানের তথ্য গোপন রাখেন। বিয়ের পর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার হলফনামায় স্বাক্ষর করান খসরু।

ক্রাইম সার্চ টিমের অনুসন্ধানে খসরুর ভাড়া বাসা থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশি ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী দাবি করেন, পুলিশ বিভাগে বহুবার অভিযোগ দিলেও কেউ সহযোগিতা করেনি।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এএসআই খসরুর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও ডোপ টেস্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

অভিযুক্ত খসরু অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

Related Article