১৬ অক্টোবর, ২০২৬
ছবি: প্রতিবাদকারী মো. আবদুল আহাদ
গত ১৬ অক্টোবর দৈনিক সমাচার ও হবিগঞ্জের বাণী পত্রিকায় মাধবপুর ডাকঘরের মো. আবদুল আহাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো ভিত্তিহীন, অসত্য ও প্রমাণবিহীন। এ ছাড়া নারীসংক্রান্ত একটি অভিযোগের মাধ্যমে আমার মানহানি করার চেষ্টা করা হয়েছে। তবে আমার দাবি অনুযায়ী, বিভাগীয় তদন্তে এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
আমি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছি। একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা এবং প্রশাসনিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে বলে আমি মনে করি।
দুঃখজনকভাবে, সংবাদ প্রকাশের আগে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া জরুরি বলে আমি মনে করি।
আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় আমার সুনাম ক্ষুণ্ণ হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবাদকারী
মো. আবদুল আহাদ
মাধবপুর ডাকঘর, হবিগঞ্জ।
Good news
Good
wonderful news