২৪ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

পলাশবাড়ীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

১৫ ডিসেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: অবৈধভাবে বালু উত্তোলন চলছে।


গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ি ইউনিয়নের গনেশপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন আখিরা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে বালু ব্যবসায়ী দুলাল। অন্যান্য জায়গার ন্যায়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিশোরগাড়ি ইউনিয়নের কেশবপুর ব্রিজের সামনে ৪-৫ দিন থেকে বালু উত্তোলন করে আসছে। বালুখেকো দুলাল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুদিন থেকে আখিরা নদীসহ বিভিন্ন কৃষি জমির পাশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে ফলে অনেকের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কেশবপুর গ্রামের কয়েকজন কৃষক সাংবাদিককে বিষয়টা জানালে ঘটনাস্থলে সাংবাদিক গেলে বালুখেকো দুলাল বলেন আমি প্রশাসনকে ম্যানেজ করে চলি আমার কেউ কিছু করতে পারবে না। 

তাৎক্ষণিক বিষয়টি কিশোরগাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা রনজিত বাবুকে জানালে তিনি সেখানে এসে বালুখেকো দুলালকে অবৈধভাবে বালু তোলা নিষেধ করেন। নিষেধ করে যাওয়ার পরে আবারো বালু উত্তোলন শুরু করেন। কৃষি জমির আশপাশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news