০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা

পিঠের ইনজুরিতে তাসকিন, ছিটকে গেলেন ভারত সিরিজ থেকে

০১ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (বেরোবি)

ছবি: বাংলাদেশি বোলার তাসকিন

বর্তমান সময়ে বাংলাদেশের পেস বোলিং আক্রমণে তাসকিন এক ভরসার নাম।শেষ টি-২০ বিশ্বকাপে সে ভালো করেই তার সামর্থ্যের জানান দিয়েছে ।বিশ্বকাপে বাংলাদেশিদের মাঝে সবচেয়ে কম ইকোনমিতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এই বোলার। তবে সামনে ভারত সিরিজে প্রথম ম্যাচে তাকে দলে পাচ্ছে বাংলাদেশ দল। 

পিঠের ইনজুরিতে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এমনকি, পুরো সিরিজে তাকে না পাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। ইতোমধ্যেই ‘এ’ দল থেকে আরেক পেসার শরীফুল ইসলামকে ক্যাম্পে ডেকে আনা হয়েছে বলেই বিসিবির এক সূত্র জানিয়েছে। 

এর আগে পিঠের ব্যথার কারণে শুধুমাত্র বিসিএলের প্রথম রাউন্ডেই খেলেছিলেন তাসকিন। কিছুদিন বিশ্রাম নিয়ে ভারত সিরিজের জন্য মিরপুরে একদিন অনুশীলন শুরু করেছিলেন তিনি। তবে, ব্যথা বাড়ায় বুধবারের ম্যাচ অনুশীলনে ছিলেন না, ব্যথানাশক ইনজেশনও নিতে হয়েছে তাসকিনকে। 

অপরদিকে, বুধবারে জাতীয় দলের খেলোয়াড়দের দুই দলে ভাগ হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরবর্তী অবস্থা জানতে বৃহস্পতিবার তার হাঁটুতে স্ক্যান করানোর কথা আছে। 

তাসকিনের এমন ইনজুরি অবশ্যই বাংলাদেশ দলকে ভারত সিরিজে ভালো ভোগাবে বলে শংকায় আছে ক্রিকেট বিশ্লেষকরা। তবে পরবর্তি ম্যাচ থেকে তাকে নিয়মিত দলের সাথে দেখা যাবে  বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

Related Article