০৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পাবনায় ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

১৪ ডিসেম্বর, ২০২৪

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: লাশ

পাবনার চাটমোহরে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজের পর এক মেয়েশিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিখোঁজের পর আজ শনিবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও মেয়েটির স্বজনেরা বলেন, শিশুটি গতকাল সন্ধ্যার পর প্রতিবেশীদের সঙ্গে পাশের গ্রামে ওয়াজ শুনতে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ দুপুরে একটি লিচুবাগানে লোকজন শিশুটির লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news