০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে আর প্রতিক্ষার পর চালু হলো "ভোলাহাট ফিলিং স্টেশন"

১৫ অক্টোবর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে আর প্রতিক্ষার পর চালু হলো "ভোলাহাট ফিলিং স্টেশনটির শুভ উদ্বোধনীতে উপস্থিত আলোচনা সভায় উপস্থিত অতিথিগণ। পাশে-ভোলাহাট ফিলিং স্টেশনটির বিভিন্ন স্থিরচিত্র

অবশেষে বহু কাঠখড় আর প্রতিক্ষার পর চালু তথা শুভ উদ্বোধন হলো, "ভোলাহাট ফিলিং স্টেশন"। চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তরে ভারত সীমান্তবর্তী ছোট্ট একটি সার্বিক দিকদিয়ে অবহেলিত উপজেলা ভোলাহাট। আর এ উপজেলার নামেই নামকরণ করে চালু হলো "ভোলাহাট ফিলিং স্টেশন"।

একটু পিছনের দিকে যাই……
এটি চালু হবার কথা ছিলো আরো বহু আগে। আজকাল সহজ-সরল মানুষের কপালে যা ঘটে তাই ঘটেছিল। ফিলিং স্টেশনটির মালিক স্থানীয় ঐতিহাসিক প্রখ্যাত উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত হাজী আব্দুল মান্নান ওরফে পাতানু মহাজনের ছেলে মোঃ আব্দুল লতিফের।

"ভোলাহাট ফিলিং স্টেশন"টি যে জমিতে অবস্থান তার পিছনের কাহিনী বহুলম্বা। শর্টকাট বলতে এ এলাকায় কথায় কথায় নানা-দাদার মুখে শুনতাম, কারো সুখের সংসার দেখে আরেকজন হিংসেই ফেটে যায়। তার কিভাবে ক্ষতিসাধন করার জন্যে উঠেপড়ে লাগে। এ ধরণেরই ঘটনার শিকার ফিলিং স্টেশনের মালিকের।

অবশেষে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার দক্ষিণে পল্লীমঙ্গল কারিগরী কলেজ সংলগ্ন" ভোলাহাট ফিলিং স্টেশন" এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়ে। উদ্বোধন করেন, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। এ সময় সাথে ছিলেন, ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল লতিফ, খালেআলমপুর ফাজিল মাদ্রাসা ও বিএম কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা  মোঃ আব্দুল খালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকেশ, জামাতের বায়তুল মাল সেক্রেটারী ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন, সাবেক আমীর মাওলানা মোঃ তৌহিদুল ইসলামসহ জামাতের অন্যান্য সদস্যগণ।

ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের প্রদর্শক মোঃ নুরে আলম মুক্তা ও মোঃ শাখাওয়াত হোসেন মজুর সঞ্চালনায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল।

Related Article