২৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে উৎসবমুখর পরিবেশে সায়েদুল হক সাঈদের মনোনয়নপত্র সংগ্রহ

২২ ডিসেম্বর, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: মনোনয়ন ফরম সংগ্রহ করছে নেতাকর্মীরা

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ।

​সোমবার দুপুর নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে সায়েদুল হক সাঈদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন দলের নেতৃবৃন্দ।

​একই সময়ে বিটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজরুল করিম বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী মো. নাজমুল করিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।​মনোনয়নপত্র সংগ্রহের সময় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: এসময় নবীনগর পূর্ব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মনা না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সড়ক মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মোহন উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাবিউল কুদ্দুস,নবীনগর পশ্চিম ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিটন মেম্বার, বড়িকান্দি ইউনিয়ন বিএনপি নেতা শিপন মেম্বার,মনির হোসেন, রাজিবসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।​জনমনে প্রতিক্রিয়া ও সংহতি ​মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে পৌর শহর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ফারুক মিয়া সাংবাদিকদের  জানান, সায়েদুল হক সাঈদের নেতৃত্বে নবীনগর বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত।"

​পুরো কার্যক্রমটি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good