০২ মে, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: সংবর্ধনা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে। শুক্রবার বিকেলে খেদমতে খালক ট্রাস্টের চেয়ারম্যান আট বছর আইনাঘরের বন্দীদশা থেকে মুক্ত হয়ে ফিরে আসা ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আযমীরকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
খেদমতে খালক ট্রাস্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য রাইয়ান হামজা বিন সারোয়ার, ২৪'র গমঅভ্যুত্থানে শহিদ তানজিল মাহমুদ সুজয়ের পিতা শফিকুল ইসলাম, শহিদ জাহিদুজ্জামান তানভীরের পিতা শামসুজ্জামান, শহিদ কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া, শহিদ রফিকুল ইসলামের বোন সানিয়া আক্তার, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম,আমীর হোসেন, সাংবাদিক জালাল উদ্দিন মনির, ছাত্রনেতা মেহেদী হাসান।
পরে সংবর্ধিত ব্যক্তি বিগ্রেডিয়ার জেনারেল(অব:) আব্দুল্লা হিল আমান আজমীরকে ক্রেষ্ট প্রদান করে নাগরিক সংবর্ধনা জানানো হয়।
Good news
Good
wonderful news