০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

০৩ নভেম্বর, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: আগত অতিথিরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারে আলোকে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেএম মামুনুর রশিদ। উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরুর সভাপতিত্বে। উপজেলা কৃষক দলের আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর ভিপি পদপ্রার্থী এবং মেধাবী ছাত্র আবেদুল ইসলাম খান, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সাইফুল হক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ এনায়েতুল্লাহ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good