১৭ অক্টোবর, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের খাইরুল আমিন নামের এক যুবক তার বন্ধু ওমর ফারুক কে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ২ ঘটিকার সময়। ওমর ফারুক মহেশপুর গ্রামের জাকির হোসেন মিয়ার ছেলে। ঘাতক খাইরুল ইসলাম মহেশপুর গ্রামের চান মিয়া খনকারের ছেলে। ফারুক পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।স্থানীয় সূত্রে জানা যায়, উমর ফারুক ও খাইরুল ইসলাম শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এর জের ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের সিঁধ কেটে উমরের ঘরে প্রবেশ করে। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে।এসময় নিহতের মা রেহেনা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল ইসলাম তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে শ্বাসরুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং ঘাতক খাইরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়,হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা করেন।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Good news
Good