১৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪ মার্চ, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার বিকেলে নবীনগর পাবলিক লাইব্রেরীতে ইফতার মাহফিলে আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু,

সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হেফাজতে ইসলামের সেক্রেটারি সাইফুল ইসলাম সেন্টু ও নবীনগর বাজারের ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়। দোয়া পরিচালনা করেন, নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সদস্য নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি রফিকুল ইসলাম

উপজেলা প্রেসক্লাবের আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, নবীনগর উপজেলা প্রেসক্লার যেখানে ঘটনা সেখানে আমরা এই শ্লোগানে ঘটনার পরিপ্রেক্ষিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, আমরা তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good