২৩ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

নাটোরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১৩ অগাস্ট, ২০২৫

মাহমুদ,
স্টাফ রির্পোটার

ছবি: আসামি

রাজশাহীর দুর্গাপুরের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম দুই আসামি ওমর ফারুক (৪২) ও ফরহাদ কবির (২৫) কে নাটোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত ওমর ফারুক দুর্গাপুর থানার মো. আবুল ফজলের ছেলে এবং ফরহাদ কবির একই থানার মো. আ. জলিলের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মে দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে ১০ আগস্ট প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ সময় হামলাকারীরা ওয়াজেদের স্ত্রী ও ছেলেকেও আহত করে।

ডাবল মার্ডারের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Article