২৬ মার্চ, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ২৬ মার্চ'২৬ সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে নাগরপুর উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত স্মারক'৭১ এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল ৯:০০ ঘটিকায় উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্কাউট অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে সরকারি কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৫ টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
Good news
Good