৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

নাগরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

০৯ অগাস্ট, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা প্রেসক্লাব।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিক হত্যাসহ নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা; এগুলো বন্ধ করতে হবে। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায় না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন— নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান (লুকন), সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, নাগরপুর প্রেসক্লাবের দৈনিক নয়া দিগন্তের নাগরপুর সংবাদদাতা তারিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের নাগরপুর সংবাদদাতা ডা. এম এ মান্নান, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মো. হালিম মিয়া, সদস্য মো. শুকুর আলী প্রমুখ।

Related Article