০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের মিলন মেলা অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: স্বেচ্ছাসেবক দলের মিলন মেলা অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের মিলন মেলা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী ২৫ ডিসেম্বর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ টায় নাগরপুরের ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবর প্রাঙ্গনে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজু এর সভাপতিত্বে বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলনমেলার সংক্ষিপ্ত আলোচনা পর্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম এবং আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় নাগরপুর উপজেলার পক্ষ হতে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া করা হয়।

উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনির প্রমুখ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good