০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

নাগরপুর থানার নবনিযুক্ত ওসির সঙ্গে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ

২০ ডিসেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: নাগরপুর থানা ওসি মহোদয়ের সাথে জামায়াত নেত্ববৃন্দ

নাগরপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর শাখর নেত্ববৃন্দ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সাক্ষাতে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা রফিকুল ইসলাম, টাঙ্গাইল–৬ আসনের আসনের সদস্য সচিব ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা.এম.এ.মান্নান, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন,  নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো তোফায়েল আহমেদ, নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ হারুন,
নাগরপুর উপজেলা যুব জামায়াতের  ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল, দেলদুয়ার উপজেলা যুব জামায়াতের  ক্রীড়া সম্পাদক মির্জা আশরাফুল বারী দীপ্তসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগরপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


সাক্ষাৎকালে নাগরপুর উপজেলায় শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেনের দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করা হয়।

Related Article