০২ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের মাধ্যমিক শাখায় শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬

০১ Jul, ২০২৬

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের মাধ্যমিক শাখায় শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬

শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের মাধ্যমিক শাখায় নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক অর্ধ বার্ষিক পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে।

আজ ১ জুলাই ২০২৬ রোজ বুধবার পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন বলেন- সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন- শিক্ষার্থীদের মেধা যাচাই এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অভিভাবকরাও আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেছেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049