০৪ মে, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আমাদের ছেলে-মেয়েরা আজ মোবাইল হাতে নিয়ে ভুলের সাগরে ডুবে আছে।” তিনি সোমবার মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বেলা এগারটায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে কলেজের শিক্ষক তারেক হাসান ও আব্দুল মালেকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌ সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর সাধারণ সম্পাদক এসএম মহসীন। স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক ছানোয়ার হোসেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজ মোবাইল হাতে নিয়ে ভুলের সাগরে ডুবে আছে। এই ভুল থেকে তোমাদের বের হতে হবে।’ তিনি আরও বলেন,‘ শিক্ষকদের রাজনৈতিক কর্মকা-ে জরানা যাবে না।
কলেজে ঢুকার সাথে সাথে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে।’ আবুল কালাম আজাদ বলেন, ফ্যাসিস্ট চলে যাওয়ার সাথে সাথে এদেশ থেকে নকলও চলে গেছে তাই তিনি ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় মনোনিবেশ করার আহবান জানান।
Good news
Good
wonderful news