১১ অগাস্ট, ২০২৪
হারুন অর রশিদ,
ছবি: সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় নির্দেশনায় টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করেছে সংখ্যালঘু সম্প্রদায়। রোববার বিকেল সাড়ে ৩টায় বাইমহাটি মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মির্জাপুর পৌর সদর প্রদক্ষিণ করে।
দেশব্যাপী হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপসানালয়সহ বিভিন্ন স্থাপনায় সন্ত্রসী হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন কমিটি ও ধর্মীয় সংখ্যালঘু ঐক্য মোর্চা যৌথভাবে এই বিক্ষোভ মিছিল আয়োজন করে। উত্তম কুমার সেন (লালু সেন), বিকাশ গোস্বামী, জনকন্ঠের সাংবাদিক নিরঞ্জন পালসহ অন্যান্যরা এই মিছিলে নেতৃত্ব দেন।
Good news
Good
wonderful news