১৫ জানুয়ারী, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ কলেজের হলরুমে সম্পন্ন হয়েছে।
এতে কলেজের শতাধিক শিক্ষার্থী কবিতা, গান, নৃৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করেন।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বেলা এগারটায় মো. শরীফুজ্জামান হাবিবের সভাপতিত্বে ও তারেক রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজে অধ্যক্ষ অধ্যাপক ওসমান গণি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ছানোয়ার হোসেন, আব্দুল মালেক শিকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক জাকির হোনেন , নুরুল ইসলাম মিয়া, পারভেজ সাজ্জাদ, প্রভাষক তারেক রহমান, উত্তম কুমার সাহাসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
পরে সেরা সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওসমান গনি।
Good news
Good