১৭ অগাস্ট, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক মুহাম্মদ বেল্লাল হোসেন।
উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপশাখাটির উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক ও টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক এহসানুল হক, মির্জাপুর উপজেলা বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বণিক সমিতির সহসভাপতি ইব্রাহিম মিয়া ও উপশাখা ব্যবস্থাপক সুকান্ত ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ বেল্লাল হোসেন বলেন, “পূবালী ব্যাংক দীর্ঘ ৬৬ বছর ধরে এ দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মির্জাপুর শাখাটি উপশাখা হলেও গ্রাহকরা এখান থেকে যাবতীয় ব্যাংকিং সুবিধা পাবেন।”
Good news
Good