২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু

২৬ নভেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে মির্জাপুরে সাতদিন ব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ শুরু হয়েছে। 
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় সপ্তাহের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ অদিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীতে বিভিন্ন সেবা ও বিক্রয়ের জন্য ৩০স্টল বসানো হয়।
প্রদর্শনী  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সাংবাদিক শামসুল ইসলাম সহিদ,আলোচনা সভায় উপজেলার পশু চিকিৎসক বৃন্দ,বিভিন্ন বানিজ্যিক ফার্মের সত্যাধিকারি, খামারী, সাংবাদিক ও কৃষকগণ অংশ নেন। প্রদর্শনী আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good