১২ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য

মির্জাপুরে ওষুধ বিক্রেতাদের সাথে ওষুধ প্রশাসনের মতবিনিময় শেষেই অভিযানে নামলেন ডিডি

১১ অগাস্ট, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে ওষুধ প্রশাসন ও ওষুধ বিক্রেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলের মির্জাপুরে ওষুধ বিক্রেতাদের সাথে মতবিনিময় করেছেন ওষুধ প্রশাসন। ওষুধ বিক্রেতাদের সাথে মতবিনিময় শেষেই আকস্মিক অভিযানে নামেন ওষুধ প্রশাসনের ডিডি।
মঙ্গলবার (১১ আগস্ট) নকল, ভেজাল ও ননরেজিস্টার্ড ওষুধ জনসচেতনতা তৈরীর জন্য ওষুধ প্রশাসন ও উপজেলা ওষুধ বিক্রেতা সমিতি এক মতবিনিময় সভা মসজিদ মার্কেটে তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির মির্জাপুর উপজেলা সভাপতি ডিএম জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হোসাইন মুহাম্মদ ইমরান। বক্তব্য রাখেন টাঙ্গাইলের ড্রাগ সুপারিনটেনডেন্ট তাহমিদ জামিল, আব্দুল কাদের সিকদার, মো. জাহিদুল ইসলাম, মো. শাহীন মিয়া, মোস্তাক আহমেদ প্রমুখ। মতবিনিময় শেষেই আকস্মিক অভিযানে নামেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হোসাইন মুহাম্মদ ইমরান। এসময় তিনি মসজিদ মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালান। এসময় তিনি ওষুধ দোকানীদের সতর্ক করে বলেন, প্রচলিত ড্রাগ আইন মেনে আপনাদের ওষুধ বিক্রি করতে হবে। এর কোনো ব্যতয় ঘটলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ড্রাগ সুপারকে নির্দেশ দেন।

Related Article