১৫ জানুয়ারী, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠশ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।
মির্জাপুরে ষষ্ঠশ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করেছে মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা এগারটায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে ষষ্ঠশ্রেণীতে নবাগত ভর্তি ২৭৫ জন মেয়ে শিক্ষার্থীর হাতে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মির্জাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্হানাজ পারভীন, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
প্রধান শিক্ষক সুলতান উদ্দিন বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদৈর অবহিত করেন। শিক্ষর্থীরাও তাদের জন্য এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
Good news
Good