০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে জামায়াতের অর্থায়নে রাস্তার সংস্কার কাজ চলছে

২২ অগাস্ট, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে নাজির পাড়া মিলগেইট সংস্কার কাজের উদ্বোধন করেন জামায়াতের উপজেলা আমীর ইয়াহইয়া খান মারুফ।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া (উত্তর) এলাকায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোড়াই ইউনিয়ন শাখা।

শুক্রবার (২২ আগস্ট) সকাল দশটায় মিলগেট ও জমিদার বাড়ি পুকুরপাড় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুফতি আবযল কাশেম মৃধা, গোড়াই ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন শাহজাহান, সেক্রেটারি খায়রুল হোসেন, ওয়ার্ড সভাপতি ফরিদ মিয়া প্রমুখ।

উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি জনকল্যাণমূলক দল। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আগামী দিনে জামায়াত দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে দলটির নেতা-কর্মীরা সেবকের দায়িত্ব পালন করবে।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good