২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

মির্জাপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

১৩ নভেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও  নির্বাচনের আগে গণভোটসহ ৫দফা দাবি আদায়ে টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী মির্জাপুর শাখা। 

বৃহস্পতিবার বাদ আছর  বংশাই জামে মসজিদ থেকে একটি মোটরসাইকেল শোডাউন মির্জাপুর উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা গোড়াই শিল্পাঞ্চল গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার ও উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ মোটরসাইকেল শোডাউনের নেতৃত্ব দেন। 

মোটরসাইকেল শোডাউন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৮ দলের ৫দফা দাবি মানতে হবে। দেশের মানুষ জুলাই সনদে আইনী ভিত্তি চায়।  অবিলম্বে এ দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। 

Related Article