২৪ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর জামায়াত প্রার্থী মাওলান আব্দুল্যাহ তালুকদারের মনোনয়নপত্র সংগ্রহ
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী খন্দকার মাসুদ পারভেজ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় মাওলানা আব্দুল্যাহ তালুকদার প্রশাসনের কাছ নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা কামনা করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন বলেন, নির্বাচনে প্রশাসন শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রার্থীকে আশস্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, পৌর সেক্রেটারি কাজী হায়দার আলী মৃধা, সাংবাদিক শামসুল ইসলাম সহিদ ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুর সাড়ে বারোটায় জাতীয় নাগরিক (এনসিপি) পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির মির্জাপুর উপজেলা আহবায়ক খন্দকার মাসুদ পারভেজ।
তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ বেগমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় এসিপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good