০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

মির্জাপুরে এনসিপি নেতাদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী আব্দুল্লাহ

২৯ ডিসেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে জামায়াতের মানোনয়ন পত্র দাখিল।

এনসিপি নেতাদের সাথে নিয়ে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার ।

তিনি সোমবার ২৯ (ডিসেম্বর) বিকেল চারটায় সহকারি রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় নির্বাচন কর্মকর্তা শাহনাজ বেগম উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র গ্রহণ করে সহকারি রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন শতভাগ নিরপেক্ষ নির্বাচন করার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

জামায়াতের মানোনয়ন জমাদানের সময় এনসিপি মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক লিটন হোসেন, জামায়াতের উপজেলা সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহন, শিবির উপজেলঅ সভাপতি আরাফাত ইসলাম,জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good