২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের র‌্যালির ও আলোচনা সভা

০৬ সেপ্টেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালি।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালের নামাজ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান।
আলোচনা সভা শেষে সকাল ১১টায় যমুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের হয়, যা মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন যমুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন আলেমে দ্বীন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good