৩০ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): রাতে ছিন্নমূলদের মধ্যে কম্বল বিতরণ করছেন ইউএনও সুরাইয়া ইয়াসমিন
মির্জাপুরে ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। তিনি সোমবার রাত সাড়ে দশটায় মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন ফুটপাতে আশ্রিত দিন মজুর ও ভাসমান শতাধিক মানুষের মধ্যে তিনি এই কম্বল বিতরণ করেন। এসময় কর্মকর্তা যুবদিল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইউএনও সুরাইয়া ইয়াসমিন উপজেলা চত্তর, বংশাই রোড, মির্জাপুর পুরাতন বাস্টান্ডে অবস্থানরত মানুষের মধ্যে তিনি ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন।
Good news
Good