০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য / সারাদেশ

মির্জাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৩ নভেম্বর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): বিশ্বডায়াবেটিস দিবস উপলক্ষে মির্জাপুরে র‌্যালি বের করা হয়

টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্টিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল দশটায় মির্জাপুর জামর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কইকার মাঠ কর্মকর্তা লিপুস মৃ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্লোবাল কেয়ার ও কইকা বাংলাদেশ এর প্রকল্প পরিচালক ডাক্তার সানাং লিম।

উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মুহাম্মদ আলী ও সাইফুল ইসলাম। 

আলোচনাা সভায় বিশ্বব্যাপি ডায়াবেটিস রোগের ক্ষতিকর ও কিভাবে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা যায় তা নিয়ে প্রামাণ্য চিত্র দেখানো হয়।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে ডাক্তার নার্সসহ কর্মকর্তা কর্মচারি সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। কইকা, গ্লোবাল কেয়ার, পিএমসি ও কুমুদিনীর যৌথ আয়োজনে দিনব্যাপি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রোগী দেখা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। 

ফ্রি ক্যাম্পেইনে বিপুল সংখ্যক রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন। ১৪ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপি বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good