২৪ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিক।
বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চুড়ান্ত মনোনয়নের একটি চিঠি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নামে ইস্যু করা হয়।
চিঠিতে বলা হয় সংসদীয় আসন ১৩৬ টাঙ্গাইল-৭ আসনে দলের প্রার্থীরুপে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে দলের মনোনয়ন প্রদান করিতেছি। মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রইফ বিষয়টি নিশ্চিত করেছেন।
Good news
Good