২১ সেপ্টেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়
মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা এগারটায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
খন্দকার সালাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দু রউফ। অনুষ্টানে আরও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলী এজাজ খান রুবেল, ডিএম শওকত আকবর, বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকী, সাধারণ সম্পাদক, এস এম মহসীন, ছাত্রদলের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম স্বপন প্রমুখ। সভায় চলমান পরিবর্তিত রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বক্তাগণ আলোচনা করেন।
Good news
Good