২৩ অক্টোবর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার বেলা এগারটায় সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম, বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন সিদ্দিকী, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রণি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান. তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা প্রমুখ। উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, কৃষি কর্মকর্ত মাহমুদা খাতুন, মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, ‘আইন শৃঙ্খলা ভাল থাকলেও আত্মতুষ্টির সুযোগ নেই। সর্বদা সজাগ দৃস্টি রাখতে হবে।’ মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,‘ মাদক সহজলভ্য হওয়া এবং উপযুক্ত সাক্ষির অভাবে মাদক কারবারিদের উপযুক্ত শাস্তির আওতায় আনা যাচ্ছে না। আইনের বিভিন্ন ফাকফুকরে তারা জামিনে বের হয়ে যায়।’
Good news
Good